ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ডাকাতি হওয়া চাল উদ্ধার, গ্রেফতার ২

নাজমুল হক, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৬১০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক চাল ব্যবসায়ী ও তার এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর বাজারে এই অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত ৮টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাকের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে ট্রাকের চালক ও হেলপারকে হাত-মুখ বেঁধে পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে চাল লুট করে নেয়।

এ ঘটনায় চালের মালিক হাজী মোঃ মাহাবুবুর রহমান সোহেল একই রাতে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি বিভিন্ন থানায় জানানো হলে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার রাত ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করে। পরবর্তীতে তদন্তের একপর্যায়ে লুট হওয়া চালের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে স্বপন সাহা, লিটন এন্টারপ্রাইজ ও মোজাম্মেল নামে তিনটি দোকান থেকে প্রায় ৬১০ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক।

এসময় ঘটনাস্থল থেকে চাল ব্যবসায়ী লিটন এবং তার এক কর্মচারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চালের মালিক হাজী মোঃ মাহাবুবুর রহমান সোহেল বলেন, “আমার বিপুল পরিমাণ চাল ডাকাতি হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুত তা উদ্ধার হয়েছে। আমি পুলিশকে ধন্যবাদ জানাই। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, লুট হওয়া চাল ও ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ডাকাতি হওয়া চাল উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০২:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬