ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

‘আওয়ামী স্টাইলে নিয়োগ-বদলি চলছে’: সংসদে রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ শুরু হয়েছে—এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের ধারা অনুসরণ করছে।

তার অভিযোগ, দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হয়েছে, জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সচিবালয়ে আগের মতোই কর্মকর্তাদের ওএসডি করা হচ্ছে—বিশেষ করে স্বাস্থ্য বিভাগে এ প্রবণতা বেশি। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব থাকলেও এখন তা বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। তার মতে, গণভোটের রায় কার্যকর করা গেলে অনেক সমস্যার সমাধান হতো।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/29/কোরবানির-ঈদে-টানা-১১-দিনে/

সরকারি দলের সমালোচনা করে তিনি বলেন, তাদের বক্তব্যে মনে হয় দেশে কোনো সমস্যা নেই—সব সমস্যা বিরোধী দলকে ঘিরে। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির বিষয়গুলো উপেক্ষিত। তিনি ২০১৩ সালের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির প্রসঙ্গ তুলে বলেন, সে সময় সরকার পতনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে কর্মসূচির দিন বিএনপির শীর্ষ নেতৃত্ব ছাড়া অন্য নেতাদের নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/কামরুল-মেননের-বিরুদ্ধে-অ/

বর্তমান রাষ্ট্রপতিকে নিয়েও প্রশ্ন তুলে রফিকুল ইসলাম বলেন, অতীতের বিতর্কিত ভূমিকার কারণে তাকে ধন্যবাদ জানানো তাদের পক্ষে সম্ভব নয়। তার এই বক্তব্যে জাতীয় সংসদে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

‘আওয়ামী স্টাইলে নিয়োগ-বদলি চলছে’: সংসদে রফিকুল ইসলাম

আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬