ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান—প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটিই হবে তার প্রথম জনসভা। শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়-এর সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে একাধিক দফা বৈঠকও করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/বিরোধীদের-আপত্তির-মধ্যেই/

আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে ব্যাপক জনসমাগম হবে। সে লক্ষ্যে ঢাকা ও আশপাশের জেলা থেকে শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/১৭-অঞ্চলে-ঝোড়ো-হাওয়া-বৃ/

সমাবেশ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক বন্ধ থাকবে এবং যানবাহন বিকল্প পথে চলাচল করবে। তবে জরুরি সেবা—বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া সমাবেশে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

আপডেট সময় : ০১:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬