ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মৌলভীবাজারে হাতে র/ক্তের ব্যাগ নিয়েই এসএসসি পরীক্ষা দিচ্ছে ফাহিম

সামসু‎ উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থতা আর শারীরিক যন্ত্রণা কোনোটিই দমাতে পারেনি তার অদম্য ইচ্ছাশক্তিকে। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এক হাতে র/ক্তের ব্যাগ আর অন্য হাতে কলম নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থী মোঃ ফাহিম তাজোয়ার। তার এই লড়াকু মানসিকতা দেখে শিক্ষক ও সহপাঠীরা মুগ্ধ হলেও, কিশোর এই পরীক্ষার্থীর কষ্টে ব্যথিত অনেকেই।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/কলাপাড়ায়-ভ্রাম্যমাণভা/

জানা গেছে, ফাহিম তাজোয়ার জুড়ীর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ভাগিনা। সম্প্রতি তার একটি অ/স্ত্রোপচার (অপা/রেশন) সম্পন্ন হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অ/স্ত্রোপচারের স্থানটিতে পরবর্তীতে ই/নফেকশন দেখা দেয়। বর্তমানে তার শরীরে নিয়মিত র/ক্ত সঞ্চালনের প্রয়োজন হচ্ছে। শারীরিক এমন প্রতিকূল অবস্থার মাঝেও জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেনি ফাহিম। প্রতিদিন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে পরীক্ষা দিতে আসতে হচ্ছে এক হাতে র/ক্তের ব্যাগ নিয়ে। একপাশে র/ক্তের ব্যাগ ঝুলিয়ে রেখেই সে অত্যন্ত কষ্টের সাথে উত্তরপত্র লিখে যাচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/মাদারীপুরে-শ্রমিকদলের-আয/

পরীক্ষার হলে ফাহিমের এমন সংগ্রাম দেখে কেন্দ্র সংশ্লিষ্ট অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার মামা ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, শারীরিক প্রচণ্ড কষ্ট থাকা সত্ত্বেও ফাহিম তার পড়াশোনা চালিয়ে যেতে এবং পরীক্ষায় বসতে বদ্ধপরিকর। “নিয়তির নির্মম পরিহাস থাকলেও ফাহিমের মনোবল অটুট। আমরা সবাই তার সুস্থতা এবং ভালো ফলাফলের জন্য দোয়া করছি।” শারীরিক জটিলতা এবং অসহ্য যন্ত্রণা নিয়ে ফাহিমের এই পরীক্ষা দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ফাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার এই সাহসিকতাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে হাতে র/ক্তের ব্যাগ নিয়েই এসএসসি পরীক্ষা দিচ্ছে ফাহিম

আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬