সর্বশেষ:
এনআইডি সংশোধনের ৬৮ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৪:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় ৬৮ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার সংস্থাটির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে মাঠ পর্যায়ে মোট ৬৭ হাজার ৮৬৪টি আবেদন পেন্ডিং রয়েছে। এসব আবেদন বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এর মধ্যে—
- ক-১ ক্যাটাগরি: ১,২৭৩টি
- ক ক্যাটাগরি: ১৬,৪২১টি
- খ-১ ক্যাটাগরি: ৫,৭২৫টি
- খ ক্যাটাগরি: ২৫,৩১৮টি
- গ ক্যাটাগরি: ১৯,১২৭টি
ইসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব আবেদন ঝুলে থাকায় নাগরিকদের ভোগান্তি বাড়ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের দ্রুত নিষ্পত্তির জন্য ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এনআইডি সংশোধন সংক্রান্ত সেবায় গতি আসবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।


























