ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

পুলিশের পোশাক: শার্ট আগের মতো, প্যান্ট হবে খাকি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের পুলিশ বাহিনীর পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রং আগের মতোই থাকবে, তবে প্যান্ট হবে খাকি রঙের। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যমান পোশাক নিয়ে অসন্তোষ থাকায় এবং পুলিশের পক্ষ থেকে পরিবর্তনের দাবি ওঠায় বিষয়টি বিবেচনা করা হয়েছে। ঐতিহ্যগত দিকও মাথায় রেখে খাকি রং পুনরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একসময় ব্রিটিশ আমল থেকে ‘খাকি’ রং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতীক হিসেবে পরিচিত ছিল। প্রায় ২২ বছর পর আবার সেই খাকি প্যান্ট ফিরছে পুলিশের ইউনিফর্মে। নতুন ব্যবস্থায় মহানগর পুলিশের সদস্যরা আগের মতো হালকা জলপাই বা লাইট অলিভ রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন। অন্যদিকে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট ব্যবহার করবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/05/সিলেট-সুনামগঞ্জসহ-৫-জেলা/

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন পোশাক বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ এর জন্য প্রস্তুতি ও সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইতিহাস অনুযায়ী, ২০০৪ সালে পুলিশের খাকি পোশাকে পরিবর্তন আনা হয়। পরে বিভিন্ন সময় ইউনিফর্মে আরও পরিবর্তন হয়েছে। সর্বশেষ গত বছরের নভেম্বরে পোশাক পরিবর্তন করা হলেও, চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর আবারও পরিবর্তনের দাবি ওঠে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/05/চীন-সফরে-যাচ্ছেন-পররাষ্ট/

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশের পোশাক পরিবর্তনে ইতোমধ্যে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে পোশাক পরিবর্তনের ব্যয় নিয়ে আলোচনাও তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের পোশাক: শার্ট আগের মতো, প্যান্ট হবে খাকি

আপডেট সময় : ১১:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬