ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপত্তিকর অবস্থায় আটকের পর স্থানীয়দের বিরুদ্ধে ‘ডাকাতির অভিযোগ

শেখ আবু নাঈম, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া জড়ানোর অভিযোগে এক যুবক ও ওই গৃহবধূকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয়ভাবে সালিশ-মিমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান হলেও, ঘটনাটি ভিন্ন খাতে মোড় নিয়েছে। আটককৃত প্রবাসী স্ত্রী উল্টো স্থানীয় গ্রামবাসীর বিরুদ্ধে থানায় একটি ডাকাতি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর বরমী ইউনিয়নের জাম্বুরিটেক বাসিন্দা ও প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী লাইলী বেগমের সাথে দীর্ঘদিন ধরে মোঃ হাবি ছেলে আতিকুল ইসলামের পরকীয়া সম্পর্ক চলে আসছিল। গত (১৫ মে ২০২৬) রাতে আতিকুল ইসলাম ওই প্রবাসীর স্ত্রীর ঘরে রাত ১০ টায় প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে প্রবাসী নুরুল ইসলামের ভাই আল আমিন এলাকাবাসীকে নিয়ে ঘরের চারপাশ ঘেরাও করে এবং একপর্যায়ে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে।

আটকের পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীদের উপস্থিতিতে একটি সালিশী বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিশের মাধ্যমেই ঘটনার তাৎক্ষণিক সমাপ্তি ঘটে এবং উভয় পক্ষ বিষয়টি মেনে নেয়। তবে ঘটনার পর দিনই এক চাঞ্চল্যকর মোড় নেয় পরিস্থিতি। অভিযুক্ত নুরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ঘটনার রাতে উপস্থিত থাকা স্থানীয় গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতির অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসীর দাবি, নুরুল ইসলামের স্ত্রী এই অনৈতিক ও সমাজবিরোধী ‘কুকর্ম’ আড়াল করতেই এবং গ্রামবাসীর মুখ বন্ধ করতে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ডাকাতির অভিযোগ দায়ের করেছেন। উদ্দেশ্যপ্রণোদিত এই আইনি হয়রানি থেকে মুক্তি পেতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এস আই জুনায়েদ বলেন, রাতে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনা স্হলে গিয়ে পরিস্থিতি শান্ত করে, এবং স্হানীয় ব্যক্তিদের ধারা বিষয় টি সমাধান করেন।
বিষয়টি জানতে চাইলে লায়লি বেগম বলেন, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসীদের উপস্থিতিতে যে সমাধান হয়েছে আমি এটা মেনে নিয়েছি, এবং আমার বাসা থেকে কোন মালামাল ছিনতাই হয় নাই। আতিকুল ইসলাম বলেন, আমি আঠার বছর পরে বিদেশ থেকে আসছি, মাদকের বিরুদ্ধে কথা বলায় আমার উপর হামলা।

নিউজটি শেয়ার করুন

আপত্তিকর অবস্থায় আটকের পর স্থানীয়দের বিরুদ্ধে ‘ডাকাতির অভিযোগ

আপডেট সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬