ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

দিনাজপুর জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও সক্রিয় করা এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। সভা পরিচালনা করেন দিনাজপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী। সভায় জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুর জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬