ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নীলফামারীতে শুরু হলো ‘ভুমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর নীলফামারীতে বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিসেবা মেলা’র শুভ সূচনা ঘটে।

মঙ্গলবার দুপুরে (১৯মে) জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে জেলা পর্যায়ে কর্মসুচির উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশি^রা আমাতুল্লাহ, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) নিয়াজ ভূইয়া, সহকারী কমিশনার তানজীর ইসলাম ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন।

ভূমি সেবা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বুথে উদ্বোধনী দিনে অর্পিত সম্পত্তি লীজ গ্রহিতা দু’জনের মাঝের তাৎক্ষনিক ভাবে লীজ নবায়নের কাগজ পত্র তুলে দেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম জানান, অনলাইনে নামজারী, করপ্রদান, লিজমানি প্রদান, ই-পর্চা গ্রহণসহ গণশুনানী, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে সপ্তাহের কর্মসুচিতে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ শ্লোগান নিয়ে শুরু হয়েছে এবারের ভূমি সেবা সপ্তাহ।জনসচেতনতা সৃষ্টি, সহজ লভ্যতা, স্বচ্ছতা ও রাজস্ব বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তি করা হবে সপ্তাহের কর্মসুচিতে। আগামী ২২মে সপ্তাহের আনুষ্ঠানিকতা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে শুরু হলো ‘ভুমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা

আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬