ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এদিকে, চলতি হজ মৌসুমে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে মন্ত্রণালয়। সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন ফেনীর সোনাগাজীর বাসিন্দা সাজেদা বেগম। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। রোববার মক্কায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে মোট ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং পাঁচজন নারী। তাদের মধ্যে মক্কায় ১৩ জন ও মদিনায় পাঁচজন মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৮৬টি হজ ফ্লাইট। এছাড়া Saudi Arabian Airlines পরিচালনা করেছে ৬১টি এবং Flynas পরিচালনা করেছে ২২টি ফ্লাইট। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

আপডেট সময় : ১২:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬