ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

ত্রিপুরায় ৩ কোটি টাকার বান্ডিল সাজিয়ে রিল ভিডিও, কনস্টেবল স্ত্রী সহ গ্রেফতার ৫

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩ কোটি টাকার বান্ডিল সামনে রেখে রিল বানিয়ে বিপাকে পড়ল এক মহিলা পুলিশ কর্মী। ঘটনাটি ভারতের ত্রিপুরার ধলাই জেলায়। জানা যায়, সালেমা থানায় কর্মরত নন্দারানি দেববর্মা বাড়িতে রাখা বিপুল অংকের টাকার বান্ডিল সাজিয়ে একটি রিল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসতেই শুরু হয় তদন্ত। নন্দারানি কনস্টেবল পীযুষ দেববর্মার স্ত্রী। কনস্টেবলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার হিসাব বহিভূর্ত নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। ঘটনার জেরে কনস্টেবল পীযুষ দেববর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় পীযুষ দেববর্মা, তাঁর স্ত্রী নন্দা রানি দেববর্মা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধারকৃত বিপুল নগদ অর্থের সঙ্গে মায়ান্মার সীমান্তকে কেন্দ্র করে সক্রিয় মাদকপাচার চক্র অথবা প্রতারণামূলক আর্থিক নেটওয়ার্কের যোগসূত্র থাকতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ত্রিপুরায় ৩ কোটি টাকার বান্ডিল সাজিয়ে রিল ভিডিও, কনস্টেবল স্ত্রী সহ গ্রেফতার ৫

আপডেট সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬