ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নবাগত ইউএনও জনাব শাহীনুর আক্তারের সঙ্গে আলমডাঙ্গা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১০:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনুর আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক অঙ্গীকারে অনুষ্ঠিত এ সাক্ষাৎ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় ও মানবিক করে তোলে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত ইউএনও জনাব শাহীনুর আক্তারকে বরণ করে নেওয়া হয়। এসময় এক আন্তরিক, প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/বাছেদ-ও-কোস্টগার্ডের-যোগ/

সাক্ষাৎকালে সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদক প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা ও বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। একইসঙ্গে আলমডাঙ্গার সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রমকে গণমাধ্যমে ইতিবাচকভাবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার কথাও আলোচনা হয়। নবাগত ইউএনও মনোযোগ সহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং একটি জনবান্ধব, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসন গঠনে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, রিফাজ্জেল হোসেন ও কে.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ কাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুল হক, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মোঃ মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী এবং নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মোঃ মাহফুজ আহম্মেদ ও মোঃ সাইফুল ইসলাম উলুসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক প্রভাষক শেখ শফিউজ্জামান, সিনিয়র সাংবাদিক জামসিদুল হক মুনি ও বহুলুল হাসান প্রমুখ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/19/দিনাজপুর-জেলা-ছাত্রদলের/

সাক্ষাৎকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আলমডাঙ্গার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকরা সবসময় সচেষ্ট রয়েছেন। প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।নবাগত ইউএনও জনাব শাহীনুর আক্তার বলেন,“গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের সামনে তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলমডাঙ্গাকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সাংবাদিক সমাজ একসঙ্গে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও জনাব শাহীনুর আক্তারের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলায় জনসেবা, সুশাসন ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

নিউজটি শেয়ার করুন

নবাগত ইউএনও জনাব শাহীনুর আক্তারের সঙ্গে আলমডাঙ্গা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১০:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬