আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩
- আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে এ সাফল্য অর্জন করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/আলমডাঙ্গায়-নবাগত-ইউএনও/
গত ১৯ মে ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আলমগীর সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা থানার দূর্গাপুর ইন্দারাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নজরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মাদারহুদা গ্রামের মোঃ সাগর আলী (২৬) ও মোঃ জোবায়ের হোসেন (২৫)।
তাদের দেহ তল্লাশি করে ২৯০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আরও এক সহযোগী মোঃ ইয়াছিন আরাফাত কোকো (২১) কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/জাতীয়-শিক্ষা-পদকে-আলমডা/
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ চক্রের সঙ্গে আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের পাশাপাশি পলাতক ও মদদদাতাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।




















