প্রথম বেতনের টাকা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ১১:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তার প্রথম বেতনের টাকা দিনাজপুর সদরের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৯ মে) এমপির পক্ষ থেকে তার সহধর্মিণী মোসাঃ সায়মা আলম বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে অসহায় ও এতিম শিশুদের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তিনি গোলাপবাগ এতিমখানা ও মাদ্রাসা, শেখ জাহাঙ্গীর এতিমখানা ও মাদ্রাসা এবং রামসাগর হাফেজিয়া কারিয়ানা এতিমখানা ও মাদ্রাসায় অনুদান বিতরণ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/মৌলভীবাজারে-জেলা-পুলিশের/
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/কালীগঞ্জে-৩-দিনব্যাপী-ভূ/
এ বিষয়ে মোসাঃ সায়মা আলম বলেন, “সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”




















