ছাতকে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ঢেউটিন বিতরণ
- আপডেট সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও গরীব-অসহায় পরিবারের মাঝে সরকারি ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/গাজীপুর-কাপাসিয়ায়-চেয়/
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছাতক পৌরসভার তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারের মাঝে মোট ৫২ বান্ডিল সরকারি ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/মহিপুরে-মডেল-কেয়ার-হাসপ/
এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদারসহ প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা। সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন।




















