নারায়ণগঞ্জে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০/৫/২৬ ইং বুধবার মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
এ ঘটনায় দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়াসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি আড়াইহাজারে, এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণির হত্যাকারীদের ১২ ঘন্টার ভিতর গ্রেফতারের দাবি জানিয়ে, খুনিদের রেখে যাওয়া মটর সাইকেল রাস্তায় পুড়িয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে ভুলতা-আড়াইহাজার আঞ্চলিক সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন এলাকাবাসী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/গুয়াহাটি-মহানগরে-নবজাতক/
পুলিশ ও এলাকাবাসীর ধারনা ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ২টি পক্ষের মধ্যে বিরোধ চলছিল, তারই জের ধরে ওসমান গনিকে গত বুধবার দিবাগত রাত ১২:৩০ টার দিকে স্থানীয় পাচঁগাও এলাকায় একদল লোক তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা খবর পেয়ে তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হসপিটালে নেওয়া হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/চুয়াডাঙ্গায়-সার-ও-বীজ-ম/
অবস্থা বেগতিক দেখে ডাক্তারগন তাকে ঢাকা মেডিকেল নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে গাড়িতেই সে মারা যায়। নারায়ণগঞ্জের এএসপি তারেক আল মেহেদী জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ৪জনকে গ্রেফতার করা হয়েছে বাকীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















