সর্বশেষ:
জরিমানা এড়াতে শনিবারের মধ্যেই বিল পরিশোধ করুন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহা-র ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবারও সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকরা অফিস কিংবা ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/ঈদের-আগে-আজ-খোলা-সরকারি-অফ/
সমিতি বলছে, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে, তাদের অবশ্যই শনিবারের মধ্যেই বিল পরিশোধ করতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/পরিচ্ছন্নতাকর্মীদের-ঈদ-ব/
অন্যথায় বিলের সঙ্গে এলপিসি বা বিলম্ব ফি যুক্ত হবে বলেও সতর্ক করা হয়েছে।ঈদের দীর্ঘ ছুটির আগে গ্রাহকদের ভোগান্তি এড়াতে সময়মতো বিল পরিশোধের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।






















