গাবতলীর হাটে উঠেছে ৫টি দুম্বা, দাম ৫ লাখ টাকা পর্যন্ত
- আপডেট সময় : ০২:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটে এবার উঠেছে পাঁচটি দুম্বা, যা ক্রেতাদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। রংপুরের বিসমিল্লাহ এগ্রোর মালিক মো. নাসিম আলী জানান, হাটে আনা দুম্বাগুলোর মধ্যে দুটি দুম্বার দাম চাওয়া হচ্ছে ৫ লাখ টাকা করে, আর বাকি তিনটির দাম ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ক্রেতারা এখনো তুলনামূলক কম দামে দর প্রস্তাব করছেন।
তিনি বলেন, “গতকাল হাটে এসেছি। ক্রেতা আছে, দরদাম চলছে। সময় বাড়লে বিক্রি হবে বলে আশা করছি।” এদিকে শনিবার হাটে আসা ক্রেতা আনোয়ার হোসেন একটি দুম্বার জন্য ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত দর দেন। তবে বিক্রেতা আরও বেশি দাম প্রত্যাশা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/কয়েক-অঞ্চলে-দুপুরের-মধ্/
তিনি বলেন, হাটে এখনো খুব বেশি দুম্বা ওঠেনি, তাই দাম স্থিতিশীল রয়েছে। সময় বাড়লে আরও পশু আসবে এবং তখন দাম কমে আসতে পারে। হাটে গরু ও মহিষের পাশাপাশি ছাগল ও খাসির বিক্রিও চলছে। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও খামারিরা হাটে ভিড় করছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/ঈদযাত্রায়-যমুনা-সেতুতে/
সরেজমিনে দেখা যায়, ক্রেতারা ঘুরে ঘুরে দরদাম করছেন। ১৫ হাজার থেকে শুরু করে লাখ টাকার খাসিও হাটে রয়েছে। তবে এখনো প্রত্যাশিত বিক্রি না হওয়ায় কিছু খামারি হতাশা প্রকাশ করেছেন। ঈদের সময় ঘনিয়ে এলে বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।






















