ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গায় আলোচনা সভা ও নৈশভোজে মিলনমেলা

ঈদকে ঘিরে সম্প্রীতির বন্ধনে ফেইথ-৮৯

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদ-ঊল-আযহাকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বন্ধু সংগঠন “ফেইথ-৮৯” এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আলোচনা সভা ও নৈশভোজ। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে ভরপুর এ আয়োজন যেন হয়ে উঠেছিল দীর্ঘদিনের বন্ধুত্ব ও মানবিক সম্পর্কের এক অনন্য মিলনমেলা।

সম্প্রতি আলমডাঙ্গায় সংগঠনের নিজস্ব অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদ-ঊল-আযহার তাৎপর্য, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং সংগঠনের ভবিষ্যৎ সামাজিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, বন্ধুত্ব কেবল আনন্দ ভাগাভাগির বিষয় নয়; বরং সমাজের অসহায়, গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোরও একটি শক্তিশালী মাধ্যম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/মানুষ-প্রকৃতি-ও-কুকুর-সহা/

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অপু মোল্লা, সাধারণ সম্পাদক লাল্টু, ফ্রান্স প্রবাসী টিপু সুলতান, আনিস মাস্টার, আমিনুল মাস্টার, সাইদুর মাস্টার, আসাদুল হক মিকাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। আলোচনা পর্ব শেষে সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক নৈশভোজের আয়োজন করা হয়। হাসি-আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। উপস্থিত সদস্যরা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে উৎসাহিত করে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/গাবতলীর-পথে-ছুটছে-আলমডাঙ/

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “ফেইথ-৮৯” দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তায় সংগঠনটি বিভিন্ন সময়ে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য এবং ঈদের আনন্দঘন আবহ, যা উপস্থিত সবার মাঝে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় আলোচনা সভা ও নৈশভোজে মিলনমেলা

ঈদকে ঘিরে সম্প্রীতির বন্ধনে ফেইথ-৮৯

আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬