চীনে প্রবাসীদের নাগরিক সংবর্ধনায় ডাকসু প্রতিনিধিদল
- আপডেট সময় : ০৩:১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
চীনে সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিদলকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় সাংহাইয়ের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধিদল অংশ নেয়। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/গাবতলী-হাটে-মাঝারি-গরুর-চ/
অনুষ্ঠানে সাংহাই ও আশপাশের শহরে কর্মরত শিক্ষক, গবেষক, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। তারা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মারক উপহার দিয়ে ডাকসু প্রতিনিধিদের বরণ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আজ-থেকেই-ছুটি-শুরু-১০৮-পোশ/
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। ডাকসু প্রতিনিধিদল বর্তমানে সপ্তাহব্যাপী চীন সফরে রয়েছে। সফরকালে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন করছেন।


























