ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস নামের একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে কোয়েটা শহরের চামান ফটক এলাকার কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যায়। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে ট্রেনটিতে বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। আশপাশের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আসামের-তামুলপুরে-বন্যহাত/

আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং আরও ২৫ জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/ইরানের-জন্য-ইতিবাচক-ইঙ্গ/

পাকিস্তান রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

আপডেট সময় : ০৪:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬