জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আগামী ২৮ মে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন মো. আব্দুস সালাম। সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ স্থানান্তর করা হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/তেজগাঁওয়ে-প্রধানমন্ত্র/
তিনি জানান, জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে। মুসল্লিদের জন্য মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া অজুখানায় একসঙ্গে ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/বৈরী-আবহাওয়ায়-পাটুরিয়/
মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও লাইট, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে।ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের প্রধান জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।


























