ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ঝড়ের কারণে টোল প্লাজায় কমেছে যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের কারণে পদ্মা সেতুতে যানবাহন চলাচল কিছুটা সীমিত হয়ে পড়েছে। ঈদুল আজহার ছুটির প্রথম দিন সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, সাধারণ সময়ে ব্যস্ত থাকা পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মাঝে মাঝে কিছু যাত্রীবাহী বাস চলাচল করলেও মোটরসাইকেলের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদেরও তুলনামূলক ফাঁকা পরিবেশে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/গরু-কিনলেই-ফ্রি-খাসি-উত্ত/

এদিকে সেতু কর্তৃপক্ষ মাইকিংয়ের মাধ্যমে চালকদের সতর্ক করছে এবং ঝড়ো হাওয়ার সময় ধীরগতিতে গাড়ি চালানোর অনুরোধ জানাচ্ছে। এর আগে রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ১৭ হাজার ৮৫৮টি যানবাহন পারাপার হয়। এ সময়ে মোট টোল আদায় হয় ২ কোটি ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/জাতীয়-ঈদগাহে-ঈদের-প্রধা/

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১২ হাজার ১৭৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ১ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে ৫ হাজার ৬৮৪টি যানবাহন পারাপার হয়ে টোল আদায় হয় ৮৪ লাখ ৪৮ হাজার ৫৫০ টাকা।কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে আবারও যান চলাচল স্বাভাবিক গতিতে ফিরবে। পাশাপাশি যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝড়ের কারণে টোল প্লাজায় কমেছে যানবাহনের চাপ

আপডেট সময় : ০৪:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬