ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

বগুড়ায় জুতাপেটার ঘটনায় এনসিপি নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির বগুড়ার শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার, ২৯ মে রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের সই করা এক চিঠিতে তাকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/30/অবসরপ্রাপ্ত-চাকুরিজীবী-ক/

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, আপত্তিকর বার্তা পাঠানো এবং অশোভন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগের পর গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চান বলেও জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/30/তারেক-রহমানের-আগমন-ঘিরে-স/

বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান জানিয়েছেন, অভিযোগের পর আলী আজম সাব্বির লিখিতভাবে নিজের আচরণের বিষয়ে অঙ্গীকারনামা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগটি নজরে আসার সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে আলী আজম সাব্বিরকে।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় জুতাপেটার ঘটনায় এনসিপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০৯:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬