ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও শাহীনুর আক্তারের মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা
- আপডেট সময় : ০৯:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
একটি শহর তখনই প্রাণ ফিরে পায়, যখন তার রাস্তা মানুষের জন্য উন্মুক্ত থাকে, ফুটপাত পথচারীর নিরাপদ চলাচলের স্থান হয় এবং খাবারের দোকানগুলোতে নিশ্চিত হয় স্বাস্থ্যকর পরিবেশ। জনদুর্ভোগ কমাতে ও নাগরিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার মাঠে নামলো আলমডাঙ্গা পৌর প্রশাসন।
মঙ্গলবার ০২ জুন ২০২৬ ইং তারিখে আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব শাহীনুর আক্তারের নেতৃত্বে পৌর এলাকার হাইরোড ও আলিফউদ্দিন রোডে পরিচালিত হয় মোবাইল কোর্ট অভিযান। অভিযানে ফুটপাত দখল, যত্রতত্র যানবাহন পার্কিং এবং অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন।দীর্ঘদিন ধরে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল হয়ে পড়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। পথচারীরা নিরাপদে চলাচল করতে পারছিলেন না, বাড়ছিল যানজট ও বিশৃঙ্খলা। এ অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রশাসক শাহীনুর আক্তার সরাসরি ব্যবসায়ী ও চালকদের সতর্ক করেন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/ইসলামী-ব্যাংকের-বোর্ড-অব/
একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তাও দেন তিনি। অভিযান চলাকালে বিভিন্ন ফাস্টফুড, কনফেকশনারি ও রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে “অধিকারী মিষ্টান্ন ভান্ডার”-কে ৭ হাজার টাকা এবং “কুটুমবাড়ি মিষ্টান্ন ভান্ডার”-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, “জনগণের নিরাপদ চলাচল ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ব্যবসায়ীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/মাদারগঞ্জে-স্বরন-কালের-স/
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে আলমডাঙ্গা পৌর এলাকায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা আরও বৃদ্ধি পাবে। নাগরিক স্বার্থ রক্ষায় প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।























