মুকসুদপুরের ভাবড়াশুরে প্রাচীর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ, বিচার দাবি
- আপডেট সময় : ০৯:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা উপজেলার ভাবড়াশুর গ্রামে রাতের আঁধারে একটি বসতবাড়ির নিরাপত্তা প্রাচীর ভাঙচুর এবং ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/কালিয়াকৈরে-ডাকাতির-প্রস/
ভুক্তভোগী সহিদ মোল্লা জানান, উপজেলার ৯১ নং ভাবড়াশুর মৌজার ১৩৫০ নং খতিয়ানের ১১৯৭ দাগভুক্ত ১৪ শতক জমি তিনি ২০১৬ সালে সিজান মোল্লা, পিতা- তৈয়াব মোল্লা গংদের নিকট থেকে মুকসুদপুর সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে ৪৮৫৭, ৪৭৩১ ও ৫৮০৬ নং সাব-কবলা দলিলমূলে ক্রয় করেন। পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে নামজারি (মিউটেশন) সম্পন্ন করে জমির বৈধ মালিকানা লাভ করেন।
তিনি আরও জানান, দীর্ঘ প্রায় ১১ বছর ধরে তিনি ও তাঁর পরিবার উক্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। একই জমিতে তাদের বসতবাড়ি অবস্থিত। সম্প্রতি পরিবারের নিরাপত্তার স্বার্থে জমির চারপাশে ইটের প্রাচীর নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, গত ১ জুন গভীর রাতে দুর্বৃত্তরা ওই প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলে। একই সঙ্গে বাড়ির আঙিনায় থাকা কয়েকটি ফলজ গাছও কেটে ফেলা হয়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ভাঙচুর ও গাছ কাটার বিষয়টি দেখতে পান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/ফুটপাত-দখলমুক্ত-করতে-ইউএ/
এ ঘটনায় সহিদ মোল্লার পরিবার গভীর উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। স্থানীয় এলাকাবাসীরও দাবি, এ ধরনের ঘটনা গ্রামে শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




















