রায়গঞ্জে ভুইয়াগাঁতী প্রস্তাবিত ইউনিয়ন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জেের রায়গঞ্জে ভুইয়াগাঁতী প্রস্তাবিত ইউনিয়ন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) বিকেলে ভুইয়াগাঁতী বাসট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘুড়কা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আয়নুল হক মাস্টারের সভাপতিত্বে, ও সাবেক প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/কলেজপাড়া-বায়তুল-আমান-জ/
এ সময় আরও বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম খান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল, বিএনপি নেতা আনোয়ার হোসেন খাঁন, হাবিবুর রহমান হাবিব, সাবেক সেনা সদস্য হেলাল, ছাত্র নেতা জুবায়ের, যুবদল নেতা রিপন প্রমুখ। ঘড়কা ইউনিয়নের ১২টি গ্রাম ও চান্দাইকোনা ইউনিয়নের ৮টি গ্রাম প্রস্তাবিত ইউনিয়নে অন্তভক্ত করা হয়েছে, এতে ভোটার সংখ্যা ১৯ হাজার ৩ শত ১৬ জন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/নবীনগরে-১৪-বছরের-স্কুলছা/
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক এমপি বলেন, ভুইয়াগাঁতী ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে কথা বলব, তিনি আরও বলেন ভূইয়াগাঁতী প্রস্তাবিত ইউনিয়ন ভূইয়াগাতীমুখী মানুষের প্রানের দাবি।






















