প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেলেন কামরুল ইসলাম
- আপডেট সময় : ১২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কামরুল ইসলাম। সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/রামিসা-হত্যা-মামলায়-আজ-শ/
প্রজ্ঞাপন অনুযায়ী, সোনাগাজী উপজেলা-এর বাসিন্দা কামরুল ইসলাম যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/৪০-বছর-পর-জাতিসংঘে-গুরুত্/
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। এ ছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


























