ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবার আলো ছড়ালো ফাতেমা মানবিক ফাউন্ডেশন
- আপডেট সময় : ১২:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
“মানুষ মানুষের জন্য”—এই চিরন্তন মানবিক বোধকে ধারণ করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ফ্রি মেডিকেল ক্যাম্প। সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়ে এ আয়োজন করে “ফাতেমা মানবিক ফাউন্ডেশন”।
মঙ্গলবার (০২ জুন ২০২৬) সকাল ৯টায় আলমডাঙ্গা হাইরোড এলাকায় অবস্থিত ফাতেমা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজনকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করেন। বিশেষ করে গ্রামের অসচ্ছল ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষ এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হন।
আনও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/01/বীর-মুক্তিযোদ্ধা-ও-সাবেক/
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মুনজুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক জেলা আমির মোঃ আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. মোসলেম উদ্দিন সিনিয়র এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস রাজশাহী ডিভিশনের ডিস্ট্রিবিউশন ডেপুটি ম্যানেজার মোঃ হাফিজুর রহমান।
বক্তারা বলেন, শুধুমাত্র চিকিৎসাসেবা প্রদান নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/01/কলাপাড়ায়-প্রতিবেশীর-নি/
স্থানীয় সচেতন মহল ফাতেমা মানবিক ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে আরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে। মানবিকতা, সহমর্মিতা ও সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠা এ আয়োজন আলমডাঙ্গাবাসীর হৃদয়ে প্রশংসিত হয়েছে।



















