ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

বিশ্বকাপ জয়ের স্বাদই সেরা

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আর এই সময়েই ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশ্যম জানিয়ে দিলেন, অতীত নয়, তাঁর সব মনোযোগ এখন ভবিষ্যতের দিকে। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশ্যম বলেন, ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্মৃতি তাঁর হৃদয়ে চিরকাল থাকবে। তবে তিনি অতীতের গৌরব নিয়ে বসে থাকতে চান না। তাঁর ভাষায়, “আমি শুধু আজ এবং আগামীকাল নিয়ে ভাবি। সামনে কী আসছে, সেটাই আমার একমাত্র চিন্তা।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/অদম্য-ওয়াহিবা-প্রতিকূল/

ক্লাব ফুটবলে অসংখ্য ট্রফি জিতলেও দেশ্যমের মতে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। তিনি বলেন, “বিশ্বকাপ জয়ের পর আপনার নামের পাশে চিরদিনের জন্য যুক্ত হয়ে যায় দুটি শব্দ— বিশ্ব চ্যাম্পিয়ন।”এবারই হতে যাচ্ছে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশ্যমের শেষ বিশ্বকাপ। যদি তিনি ফ্রান্সকে আবারও শিরোপা এনে দিতে পারেন, তাহলে ফুটবল ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন। খেলোয়াড় ও কোচ— দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া কিংবদন্তিদের তালিকায় তিনি আগেই জায়গা করে নিয়েছেন। এবার লক্ষ্য নতুন ইতিহাস।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/আইপিএলে-কেকেআরের-প্লে-অফ/

বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে ফ্রান্স। দলে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, উসমানে দেম্বেলে, মাইকেল অলিসে, মার্কাস থুরাম, রায়ান চেরকিদের মতো তারকা ফুটবলার। তবে দেশ্যম মনে করিয়ে দিয়েছেন, শুধু তারকায় ভরা দলই সাফল্যের নিশ্চয়তা নয়। তিনি বলেন, “সবাই একসঙ্গে খেলতে পারবে না। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দলের ভেতরে সঠিক রসায়ন ও বোঝাপড়া।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/মিরপুরে-জাতীয়-দলের-সঙ্গ/

গ্রুপ পর্বে ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ সেনেগাল। ২০০২ বিশ্বকাপে সেনেগালের কাছে হারের স্মৃতি থাকলেও দেশ্যম সেটিকে ইতিহাস বলেই মনে করেন। তাঁর মতে, “খেলাধুলায় প্রতিশোধ বলে কিছু নেই। এটি নতুন একটি অধ্যায়।” বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো ফ্রান্সকে নেতৃত্ব দিতে নামছেন দেশ্যম। এখন দেখার বিষয়, বিদায়ের আগে তিনি আরেকটি সোনালি অধ্যায় লিখতে পারেন কি না।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ জয়ের স্বাদই সেরা

আপডেট সময় : ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬