ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আদালতে সোহেল রানা ও স্বপ্না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির করা হয়েছে দুই আসামিকে।

বুধবার সকালে অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনকে কারাগার থেকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয়। বিচারক মাসরুর সালেকীনের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় তাদের বক্তব্য গ্রহণের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পর্যায়ে আসামিরা তাদের বিরুদ্ধে আনা ধর্ষণ, হত্যা এবং অপরাধে সহায়তার অভিযোগ সম্পর্কে নিজেদের অবস্থান আদালতের সামনে তুলে ধরবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/ডেঙ্গু-মোকাবিলায়-স্বাস্/

এর আগে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। বিচার চলাকালে তদন্তে জব্দ করা বিভিন্ন আলামত আদালতে উপস্থাপন করা হয় এবং সাক্ষীদের মাধ্যমে সেগুলো শনাক্ত করা হয়। মামলায় মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষীদের মধ্যে রয়েছেন নিহত শিশুর বাবা-মা, পরিবারের সদস্য, প্রতিবেশী, চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট এবং মামলার তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/03/সন্ধ্যার-মধ্যে-৬০-কিমি-বে/

গত ১৯ মে পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর প্রধান অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না খাতুনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছিল। বহুল আলোচিত এই মামলার বিচার কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আদালতে সোহেল রানা ও স্বপ্না

আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬