প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, সরকার এমন একটি বাজেট দিতে চায় যেখানে অর্থনীতির প্রতিটি স্তরে মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও বাজেট বাস্তবায়নের শুরুটা ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/03/তেলের-দাম-বাড়লেও-স্বর্ণ/
তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভরতা বাড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনের লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতের সম্প্রসারণ এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাজেটে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/ইসলামী-ব্যাংকের-নতুন-চেয/
তিনি উল্লেখ করেন, কর্মসংস্থান সৃষ্টি ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও বাজেটের অগ্রাধিকার পাবে। অর্থমন্ত্রী বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য সরকার অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে, যাতে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং অর্থনীতিতে গতি ফিরে আসে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/এক-লাখ-কোটি-টাকার-ঈদ-অর্থন/
বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের প্রভাব এখনো অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যমান। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে পুনরুদ্ধার ও স্থিতিশীল করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।






















