আজই নির্ধারণ হতে পারে রামিসা হত্যা মামলার রায়ের দিন
- আপডেট সময় : ১২:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলোচিত মামলার রায়ের তারিখ আজই ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/তারেক-রহমানের-সঙ্গে-বৈঠক/
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও সহ-আসামি স্বপ্নার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানানো হবে। তাদের প্রত্যাশা, আগামী সপ্তাহের শুরুতেই মামলার রায় ঘোষণা হতে পারে।
এর আগে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সোহেল রানা আদালতের কাছে ক্ষমা চেয়ে নিজের দায় স্বীকার করেন। একইসঙ্গে তিনি দাবি করেন, তার স্ত্রী স্বপ্না নির্দোষ। তবে স্বপ্না নিজেও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। রাষ্ট্রপক্ষের মতে, আসামিদের এসব বক্তব্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত বা বিলম্বিত করার কৌশল হতে পারে। অন্যদিকে আসামিপক্ষ জানিয়েছে, নিজেদের পক্ষে নতুন কোনো সাফাই সাক্ষী হাজির করা হবে না।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/জাতিসংঘ-সাধারণ-পরিষদের-স/
মামলাটিতে ইতোমধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ভুক্তভোগী শিশুর বাবা-মাসহ বিভিন্ন সাক্ষীর জবানবন্দিতে ঘটনার ভয়াবহ চিত্র উঠে আসে।তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে নিখোঁজ হওয়ার পর অভিযুক্তদের বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে আলোচিত এই মামলার বিচার কার্যক্রম এখন একেবারে শেষ পর্যায়ে। রায়ের অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবারসহ পুরো দেশ।


























