বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ
- আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের অন্যান্য মহানগরীতেও কর্মসূচি পালন করা হবে। বুধবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন বাজেটের আগে বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। তার দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ এমনিতেই চরম সংকটে রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/চুয়াডাঙ্গা-জেলা-পরিষদে-2/
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/কুষ্টিয়ার-পাঁচ-রাস্তার/
জামায়াতের দাবি, বিদ্যুতের দাম বাড়ার ফলে চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। দলটি সরকারের এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’, ‘অযৌক্তিক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছে তারা।


























