ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন শরীফুজ্জামান শরীফ

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনীতির মাঠে দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও মানুষের পাশে থাকার প্রতিদান যেন এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/দামে-ধস-লোকসানের-শঙ্কায়/

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট বিধি-বিধান ও প্রচলিত আইন অনুযায়ী তিনি জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

এ খবর ছড়িয়ে পড়তেই জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুভেচ্ছা, অভিনন্দন ও প্রত্যাশার বার্তায় ভরে ওঠে টাইমলাইন। কেউ লিখেছেন “ত্যাগের পুরস্কার”, কেউ বলেছেন “জনমানুষের নেতা এবার প্রশাসনের দায়িত্বে”।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/যৌতুকের-দাবিতে-অন্তঃসত্ত/

চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে শরীফুজ্জামান শরীফ এক পরিচিত ও আস্থার নাম। দীর্ঘ সময় ধরে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম এবং দলীয় সংকটের সময়েও মাঠে থেকে নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে দলের ভেতরে-বাইরেও তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংশ্লিষ্টদের আশা, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এনে দেবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং স্থানীয় সরকারের সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সচেতন মহল।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/রেমিট্যান্সের-টাকায়-গড়/

একজন কর্মীবান্ধব ও জনমুখী নেতা হিসেবে শরীফুজ্জামান শরীফের এই নতুন দায়িত্ব শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং চুয়াডাঙ্গার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা বলেও মনে করছেন অনেকেই। চুয়াডাঙ্গার মানুষ এখন তাকিয়ে আছে— নতুন দায়িত্বে কতটা সফলভাবে তিনি জেলার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, সেদিকেই।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন শরীফুজ্জামান শরীফ

আপডেট সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬