ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ‘এসবি পরিবহন’; উদ্ধার চালক-সহকারী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি পরিবহন’-এর বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/05/রাজধানীর-পূরবী-মার্কেটে/

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঘাটে নামিয়ে দেওয়া হয়। পরে চালক ও সহকারী বাসটি ফেরিতে তুলতে গেলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের একটি ইউটিলিটি ফেরির র‍্যাম ও সুরক্ষা শেকল ভেঙে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী আব্দুস সালাম জানান, তারা কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ঘাটে পৌঁছানোর পর যাত্রীদের নামিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি নদীতে পড়ে যায়। এ সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার মধ্যে নদী থেকে বাসটি উদ্ধার করে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। চালক ও সহকারী সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/রায়গঞ্জে-উপজেলা-স্বাস্-2/

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, পূর্বের দুর্ঘটনার পর যাত্রীদের বাস থেকে নামানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এ কারণে এবার বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন নিহত হন। আজকের ঘটনার পর ফের ঘাটের নিরাপত্তা ও যানবাহনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ‘এসবি পরিবহন’; উদ্ধার চালক-সহকারী

আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬