ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

বিকল বাস ও অতিরিক্ত চাপের কারণে মহাসড়কে দীর্ঘ ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ি ওভারব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে কোথাও স্থবির, কোথাও ধীরগতিতে চলছে যানবাহন।

পুলিশ জানিয়েছে, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলা থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক ও যাত্রী একযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ায় মহাসড়কে চাপ বেড়ে যায়। এর সঙ্গে শুক্রবার ভোরে যমুনা সেতুর ওপর দুটি বাস বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/সুদানে-ড্রোন-হামলায়-নিহ/

দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে কর্মস্থলে ফিরতে থাকা গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সময়মতো পৌঁছানো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টিপাত, দুর্ঘটনা এবং বিকল যানবাহনের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/শাহজালাল-বিমানবন্দরের-কা/

এদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানবাহনের চাপ এখনও বেশি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিকল বাস ও অতিরিক্ত চাপের কারণে মহাসড়কে দীর্ঘ ভোগান্তি

আপডেট সময় : ১২:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬