ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচি। “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)” এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ৭ জুন থেকে শুরু হয়ে আগামী ১৭ জুন ২০২৬ পর্যন্ত চলবে।

আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, কর্মক্ষেত্রে আচরণগত উন্নয়ন, সময় ব্যবস্থাপনা ও আত্মকর্মসংস্থানের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/আলমডাঙ্গায়-মাদকবিরোধী-16/

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, আলমডাঙ্গা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন ও বাস্তবায়ন করছে। এতে অর্থায়ন করছে সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা পরিচালিত “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)”। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে কোর্স উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাকির হোসেন। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনুর আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক। এছাড়াও জুনিয়র ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/কিশোরগঞ্জে-খাল-খনন-শুরু/

সংশ্লিষ্টরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু কারিগরি দক্ষতা নয়, একজন মানুষকে আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সফটস্কিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রশিক্ষণার্থীদের বাস্তব জীবনে কাজে লাগবে এমন বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। তারা মনে করছেন, প্রশিক্ষণ শেষে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাসও বহুগুণে বৃদ্ধি পাবে।উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা বলেন, সরকারের এ প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/নান্দাইলে-অন্যের-জমিতে-আ/

স্থানীয় সচেতন মহল মনে করছেন, আলমডাঙ্গার মতো উপজেলায় প্রান্তিক মানুষের উন্নয়নে এমন মানবিক ও বাস্তবমুখী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬