ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিঃ মিঃ কাঁটা তারের বেড়া, আগামী বছর চালু হবে স্মার্ট ফেন্সিং প্রকল্পঃ অমিত শাহ
- আপডেট সময় : ০২:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
ত্রিপুরার ভারত – বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ১১৯ কিলোমিটার এলাকায় নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার।
ইতিমধ্যেই এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে আগামী বছর থেকে স্মার্ট বর্ডার ফেন্সিংয়ের পাইলট প্রকল্প চালু করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/কলকাতার-মেয়র-পদ-ছাড়লেন/
শুক্রবার (৫ জুন) ত্রিপুরার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী লংকামুড়া বিএসএফ সীমা চৌকিতে আয়োজিত প্রহরী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমানে দেশে কোনও বড় যুদ্ধ বা সামরিক সংঘাতের মুখোমুখি না হলেও মাদকপাচার, মানবপাচার, গবাদি পশু পাচার এবং জাল নোটের কারবার নির্মূল করা এখন সময়ের দাবি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/দল-বাঁচলে-সবাই-বাঁচবে-আ/
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সীমান্তকে আরও সুরক্ষিত করে তুলতে কেন্দ্র সরকার স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে।

























