কুলাউড়া থানায় সাপ্তাহিক গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া থানায় সাপ্তাহিক গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকালে কুলাউড়া থানা প্রাঙ্গণে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/খুলনায়-র্যাবের-অভিযানে/
সমাবেশে সভাপতিত্ব করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মাদক ও সামাজিক অপরাধ বিষয়ে সতর্কতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত থানাকে অবহিত করার আহ্বান জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/দোয়ারাবাজার-থানার-ওসি-ত/
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গ্রাম পুলিশের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।




















