ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১২:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলায় স্বেচ্ছায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন ও এ-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় জেলা প্রশাসক বলেন, জেলার সকল খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাল খননের কার্যক্রম উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে পরিচালিত হবে। এ টেন্ডার প্রক্রিয়ায় রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইটভাটা মালিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন। তিনি আরও বলেন, খাল খননের ফলে প্রাপ্ত মাটির ব্যবহারেও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন সড়কের সংস্কার কাজে এসব মাটি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া উপযুক্ত বিবেচিত হলে ইটভাটা মালিকরাও তাদের প্রয়োজন অনুযায়ী ভাটার কাজে এ মাটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/অবহেলায়-হারাচ্ছিল-মুক্ত/

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। সভায় উপস্থিত বক্তারা জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি প্রবাহ সচল রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/কলাপাড়ায়-বিপুল-পরিমাণ/

জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া ও নাব্যতা হারানো খালগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে জেলার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

আপডেট সময় : ১২:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬