নান্দাইলে জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষচারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“জলবায়ু পরিবর্তন—আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এবং “একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করুন, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৮ জুন) নান্দাইল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।
ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপির ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে এবং অর্পনা ঘাগ্রার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রমেশ কুমার পার্থ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/চাকরিচ্যুতির-প্রতিবাদে-র/
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের প্রতিনিধি মজুমদার প্রবাল, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি আঃ হান্নান আল আজাদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার জনি এস গমেজ, প্রোগ্রাম অফিসার মানসী মোদক, জুনিয়র প্রোগ্রাম অফিসার রওশান আনজুম নুরিন এবং প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী।
অনুষ্ঠান শেষে নান্দাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আম, লেবু, জাম্বুরা, জলপাই, পেয়ারা, অর্জুন, দেবদারু, পলাশ, আমলকী, লটকন ও হরিতকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় কৃষিবিদ নাঈমা সুলতানা গাছের পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলেন, “গাছ মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/চুয়াডাঙ্গা-জেলা-কারাগার/
সভাপতির বক্তব্যে সাগর জন কস্তা বলেন, “পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে মোট ২৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”




















