ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, বড়লেখায় আটক এক ব্যক্তি

সামসু‎ উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ 
  • আপডেট সময় : ১২:১৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাজু আহমেদ শোভন (৩৫)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে বড়লেখা থানাধীন নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ শোভন। এ সময় তিনি একটি মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে তা নিষ্পত্তির আশ্বাস দেন। গ্রেফতারের ভয় দেখিয়ে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/সৈয়দপুরে-রেলওয়ের-জলাশয/

পরবর্তীতে গত ৭ জুন বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে আসামিকে দেখে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটক করে এবং বড়লেখা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে “ASP” পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/সাতক্ষীরার-দেবহাটাই-র্য/

পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বড়লেখা থানায় দণ্ডবিধির ১৭০ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, বড়লেখায় আটক এক ব্যক্তি

আপডেট সময় : ১২:১৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬