ঈদের আনন্দে সম্প্রীতির বন্ধন
আলমডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পূর্ণমিলনীতে ঐক্য, মানবতা ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়
- আপডেট সময় : ১১:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষে মানুষে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। সেই মানবিক বন্ধনের বার্তা নিয়েই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/10/চুয়াডাঙ্গা-জেলা-পরিষদে-6/
অনুষ্ঠানটি যেন ছিল শ্রমজীবী মানুষের আশা-ভরসা, অধিকার ও পারস্পরিক সৌহার্দ্যের এক মিলনমেলা। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/10/শ্রীমঙ্গলে-বিশেষ-অভিযানে/
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম।বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি জনাব মোঃ কাইয়ুম উদ্দিন হীরক, জেলা সেক্রেটারি জনাব মহসিন আলী, অর্থ সম্পাদক ইমরান হোসাইন এবং আলমডাঙ্গা উপজেলা আমির জনাব শফিউল আলম বকুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/10/ফেনীতে-হিযবুত-তাওহীদসহ-ব/
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। অথচ নানা সময় তারা



















