ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

শান্তিরক্ষীদের সম্মান জানাতে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/সুপ্রিম-কোর্টের-পৃথক-সচি/

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অবদান ও দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি নারী ক্ষমতায়ন ও দেশের অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/আমি-জানি-না-এ-নিউজ-কোথা-থেক/

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ, স্থিতিশীল ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

শান্তিরক্ষীদের সম্মান জানাতে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬