ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

রায়গঞ্জে বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১২ জুন) রাত ৩টার দিকে রায়গঞ্জ-কাঠেলপুল আঞ্চলিক সড়কে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফু আহমেদ আসিফ (১৯) উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জের সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/যে-বাজেটে-ট্যাক্স-কমানো-হ/

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আসিফ বন্ধুদের সঙ্গে বসে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/আলমডাঙ্গায়-২৫-কোটি-বৃক্/

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রায়গঞ্জে বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট সময় : ০২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬