ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একদিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কক্সবাজার পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যান প্রধানমন্ত্রী। সেখানে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/গোয়ালন্দে-স্কুলছাত্রীক/

সফরে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে। দিনের দ্বিতীয়ার্ধে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। পরে একটি সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/আলমডাঙ্গায়-মাদকবিরোধী-18/

এছাড়া কক্সবাজারের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। দিনের সব কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১১:১৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬