প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা)’র ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের উন্নয়নের অন্যতম রূপকার, সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভানেত্রী ও প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা)’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেলে দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/সিরাজগঞ্জে-মানহানির-মামল/
আলোচনা সভায় বক্তারা খুরশীদ জাহান হক (চকলেট আপা)’র রাজনৈতিক জীবন, দিনাজপুরের উন্নয়নে তাঁর অবদান এবং বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তাঁর আদর্শ, ত্যাগ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল ও খালেকুজ্জামান বাবু, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল এবং জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/চুয়াডাঙ্গার-জীবননগর-সীম/
সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।




















