ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৮ বছরেই ব্রাজিলকে মুগ্ধ করলেন বুয়াদ্দি

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায়, ‘আঠারো বছর বয়স কী দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি।’ সেই কথারই যেন বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠেছেন মরক্কোর তরুণ মিডফিল্ডার Ayoub Bouaddi। মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক সিনিয়র ফুটবলে অভিষেক, আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু বড় মঞ্চের চাপকে উপেক্ষা করে নিজের অসাধারণ নৈপুণ্যে ম্যাচের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন এই তরুণ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/যুক্তরাষ্ট্রে-পৌঁছে-কড়া/

ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ফলাফলের চেয়ে বেশি আলোচনায় ছিল বুয়াদ্দির পারফরম্যান্স। পুরো ৯০ মিনিট মাঠজুড়ে ছিলেন সক্রিয়। ৬৬টি পাসের মধ্যে সফল করেছেন ৬১টি। ফাইনাল থার্ডে দেওয়া ১৬টি পাসের প্রতিটিই ছিল নিখুঁত। পাশাপাশি ছয়বার বল পুনরুদ্ধার এবং পাঁচবার প্রতিপক্ষের আক্রমণ ভাঙার কৃতিত্বও দেখিয়েছেন তিনি।

বিশেষ বিষয় হলো, কয়েক মাস আগেও নিশ্চিত ছিল না তিনি মরক্কোর হয়েই খেলবেন কিনা। ফ্রান্সে জন্ম নেওয়া বুয়াদ্দি বয়সভিত্তিক ফুটবলে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। তবে পারিবারিক সূত্রে মরক্কোর হয়ে খেলার সুযোগ পান এবং বিশ্বকাপের কয়েক মাস আগেই আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/ক্রিকেটার-নাঈম-হাসানকে-ম/

ম্যাচ শেষে মরক্কোর কোচ Ayoub Wahbi বলেন, বুয়াদ্দিকে দলে নেওয়ার ক্ষেত্রে বয়স কোনো বিবেচ্য বিষয় ছিল না, তার পারফরম্যান্সই তাকে একাদশে জায়গা করে দিয়েছে। এর আগেই ফরাসি ক্লাব LOSC Lille–এর হয়ে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক করে আলোচনায় এসেছিলেন বুয়াদ্দি। এমনকি ইউরোপীয় ক্লাব ফুটবলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

১৮ বছরেই ব্রাজিলকে মুগ্ধ করলেন বুয়াদ্দি

আপডেট সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬