সর্বশেষ:
বিনা নোটিশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার আর.এ. খান চৌধুরী সড়কে অবস্থিত চলমান ব্যবসা প্রতিষ্ঠান শাহী ইন্টারন্যাশনাল বিনা নোটিশে ও বিনা আদালতের আদেশে বন্ধ করে দিয়েছেন কুষ্টিয়া সদর ফাঁড়ির এসআই খাইরুজ্জামান।
প্রতিষ্ঠানের কর্মচারীরা দুপুরের খাবারের সময় বাইরে থাকা অবস্থায় তাদের দোকান থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করা হয়। দোকানটির মাসিক ভাড়া বর্তমানে ৪০,০০০ টাকা।
কিন্তু হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে ১,১০,০০০ টাকা দাবি করা হচ্ছে, যা পূর্বের ভাড়ার তুলনায় অস্বাভাবিক ও অযৌক্তিক বৃদ্ধি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/জেলা-সাংগঠনিক-বৈঠকে-জামা/
একই সঙ্গে ভাড়া চুক্তি (এগ্রিমেন্ট) নবায়ন না করে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসআই খাইরুজ্জামান নিজেই স্বীকার করেছেন যে, “উপর মহলের নির্দেশে” এ কাজ করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/রাষ্ট্রবিরোধী-কর্মকাণ্ড/
প্রশ্ন হলো— কোন আইনে, কোন আদালতের আদেশে এবং কোন এখতিয়ারে একটি চলমান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হলো?
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/মাদকের-বিরুদ্ধে-চুয়াডাঙ/
নাগরিকের সম্পত্তির অধিকার, ব্যবসার স্বাধীনতা এবং আইনের শাসনের স্বার্থে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।




















